মো: জাকির হোসেন, বেনাপোল: বেনাপোল বন্দর এলাকায় বড় আঁচড়া টার্মিনাল মোড়ে অভিযান চালিয়ে ৩০ পিস স্বর্ণের বারসহ ইকবাল(৩৪) এবং ওমর ফারুক রনি(৩৪) নামের ২(দুই) যুবক কে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)’র বেনাপোল ক্যাম্প এর সদস্যরা।
বেনাপোল বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সুবাদার লাল মিঞা জানান, শনিবার(০৮/০২/২০২০ ইং) তারিখ সকাল সাড়ে ৯টার দিকে আমাদের কাছে সংবাদ আসে বড় আঁচড়া টার্মিনাল মোড়ে স্বর্ণের একটি বড় চালানের আদান-প্রদান হচ্ছে। সুত্র মোতাবেক আমরা ঐ দুই যুবক কে ধরতে সক্ষম হই। পরে তাদেরকে বেনাপোল ক্যাম্পে নিয়ে আসা হয়।এরপর তাদের দেহ তল্লাশী করে ৩০ পিস স্বর্ণেরবার উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ৪৯,ব্যাটালিয়ন বিজিবি’ র যশোর অধিনায়ক লে:কর্নেল মো:সেলিম রেজা স্বর্ণ আটকের বিষয়টি প্রেস ব্রিফিং মাধ্যমে সকল কে অবহিত করেন। আটক ইকবাল বড় আঁচড়া টার্মিনাল পাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে ও রনি একই এলাকার আজিজুল মুন্সীর ছেলে, সে ঐ এলাকার চিহ্নিত চোরাকারবারী গোলদারের ভাই। স্বর্ণসহ ঐ দুই যুবক কে বেনাপোল পোর্টথানায় সোপর্দ করা হবে বলে তিনি জানান।



