বিএনপির মনোনয়ন পেলেন কণ্ঠশিল্পী মনির খান

102
বিএনপির মনোনয়ন পেলেন কণ্ঠশিল্পী মনির খান

কণ্ঠশিল্পী বেবী নাজনিন ও কনক চাপার পরে মনোনয়ন পেলেন কণ্ঠশিল্পী মনির খানও। তিনি ঝিনাইদহ-৩ আসন থেকে নির্বাচন করবেন। আর সিরাজগঞ্জ-১ ও নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) থেকে নির্বাচন করবেন বেবী নাজনিন ও কনক চাপা।

বিএনপির পক্ষে নির্বাচনের অংশগ্রহণ করতে পেরে মনের ইচ্ছাপূরণ হয়েছে বলে জানিয়েছেন কনকচাঁপা।
তিনি বলেন, ‘মনোনয়নপত্র কেনার পর থেকেই এলাকার মানুষের অনেক শুভেচ্ছা পেয়েছি। তাদের মধ্যে আমার প্রতি ভালোবাসা দেখেছি। সেই দিক বিবেচনা করে দল আমাকে মনোনয়ন দিয়েছে। গানের জগতে সফল হয়েছি যেমন, রাজনীতিতেও সফল হবো আমার বিশ্বাস।’

তিনি আরও বলেন, ‘বাকি জীবন মানু‌ষের সেবক হয়ে যাবো যেমনটি আমি আমার মা’কে দেখে এসেছি। তিনি মানবসেবা করেন নিজের অজান্তেই এবং তার এই গুণ সবার অলক্ষ্যে আমার ওপর ভর করেছে।’
এদিকে বেবী নাজনীন মনোনয়ন পেয়ে দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এলাকার মানুষের সেবা করার জন্য তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন।

তিনি জানান, ‘আমি নীলফামারী-৪ আসনের এলাকার মানুষের জন্য আগে থেকে কাজ করে যাচ্ছি। মনোনয়ন পেয়েছি। জয়িও হবো ইনশাআল্লাহ। আমার জন্মস্থান সৈয়দপুর, আমি এলাকার মানুষের পাশে থাকতে এই নির্বাচনে অংশ নেব।’

গতকাল সোমবার (২৬ নভেম্বর) মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করে বিএনপি। আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।