বাংলাদেশিদের নাগরিকত্ব দেবে পাকিস্তান

20

পাকিস্তানে জন্মগ্রহণ করা কয়েক হাজার বাঙালিকে নাগরিকত্ব দেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির সরকার। রোববার (১৬ সেপ্টেম্বর) সরকারের দায়িত্ব নেয়ার পর পাকিস্তানের নব নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান প্রথমবারের মতো করাচি সফরে গিয়ে এ ঘোষণা দেন।

অনিবন্ধিত বাংলাদেশি ও আফগান বসবাস করছেন। শহরটিতে নেই কোনো সামাজিক নিরাপত্তাব্যবস্থা। ওই সব বাংলাদেশি এবং আফগান পাননি জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট। এ জন্য তারা কোনো চাকরি পান না।

ইমরান বলেন, করাচিতে শিক্ষা ও চাকরির সুযোগ না থাকায় নিম্ন শ্রেণির মানুষ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হচ্ছে। এটি তাদের উপর এক ধরনের জুলুম, যা বন্ধ হওয়া প্রয়োজন। এ জন্য বাংলাদেশি ও আফগান অভিবাসী ও শরণার্থীদের সন্তানরা পাকিস্তানি নাগরিকত্ব ও পাসপোর্ট পাবে।