আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: “বাঁচবোনা মরে যাব এভাবে কি বেঁচে থাকা যায়” মডেলিং গানের প্রতিভা নিয়ে এগিয়ে যাচ্ছে কেশবপুর উপজেলার ভোগতি নরেন্দ্রপুর গ্রামের নওয়াবালী সরদারের সরদারের ছেলে চা ব্যবসায়ী আবু মুসা সরদার। আবু মুসা সরদার সাংবাদিকদের জানান আমার দীর্ঘদিনের আশা ভরসা নিয়ে গত ৪ বছর ধরে মডেলিং হিসাবে ৪ টি গানে ঠোট মিলিয়েছি। চা ব্যবসার ফাকে আমি মডেলিংয়ের কাজ করি।
আমার প্রতিভাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী দিনগুলোতে মডেলিংয়ের মাধ্যমে আরো অনেক গানে ঠোট মিলিয়ে কেশবপুরবাসীকে আনন্দ দিতে চাই। আমার প্রতিভার মাঝে অনেক কিছু খুজে পেয়েছি। আমি যদি বেচে থাকি তাহলে একদিন সবার হৃদয়ে জায়গা করে নিব এটাই আমার প্রত্যাশা। আব্দুল গফুর, রাকিব, স্বাধীন, শাকিব ও আরফিনের সহযোগিতায় কেশবপুর বুড়িভদ্রা নদীর পাশে এই মডেলিংয়ের কার্যক্রম অব্যহত রয়েছে। বর্তমানে ইউটিউবে আমার ২টি গান “মুসা কেশবপুর” নামে সার্চ করলে পাওয়া যাচ্ছে।



