অনলাইন সংস্করণ : রংপুরের বদরগঞ্জ উপজেলায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেল দশম শ্রেণির এক ছাত্রী। এ সময় বাল্যবিয়ের আয়োজন করায় বাবা রতন সাহাকে (৪৫) জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার মেয়ের বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও নবীরুল ইসলাম।
বাবা রতন সাহা পৌর শহরের সিও রোডের বাসিন্দা। তার মেয়ে বদরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও নবীরুল ইসলাম জানান, মেয়ের ইচ্ছার বিরুদ্ধে বাবা রতন সাহা বগুড়ার সোনাতলা উপজেলার সুশান্ত সাহার সঙ্গে বিয়ের আয়োজন করেন। রোববার বর আসার আগেই বাল্যবিয়ের খবর আসে।
এর পর ঘটনাস্থলে গিয়ে ওই মেয়ের বাল্যবিয়ে বন্ধ করা হয়। এ সময় মেয়ের বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


