এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা:
বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে সর্বকালের যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন যা বাংলাদেশের ইতিহাসে বিরল। বছরের প্রথম দিনেই সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ করা আর নতুন বইয়ের গন্ধে কোমলমতি শিক্ষার্থীগণ আনন্দিত হয়। একযোগে স্কুল কলেজ সরকারিকরণ নজিরবিহীণ। শেখ হাসিনার সরকার যে ভিশন ঘোষণা দিয়েছেন তা তিনি অবশ্যই পালন করবেন। মনগড়া কথা তিনি বলেন না। মা বাবাকে হারিয়ে তিনি সোনার বাংলা গড়ার প্রতিনিয়ত স্বপ্ন দেখেন। রবিবার সকাল সাড়ে ৮ টায় পাটকেলঘাটার কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একাডেমিক ভবনের উর্দ্ধমুখী সম্প্রসারণ কাজের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা গুলো বলছিলেন (তালা-কলারোয়া)-১ আসনের মাননীয় সংসদ সদস্য এড. মুস্তফা লূৎফুল্লাহ এমপি। বিদ্যালয়ের একাডেমিক ভবনে অনুষ্ঠিত ফলক উন্মোচন অনুষ্ঠানে তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ঘোষ সনৎ কুমারের সভাপতিত্বে এবং কুমিরা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার দাশ।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম রেজা, জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, কাজী নজরুল ইসলাম হিল্লোল, কুমিরা মহিলা ডিগ্রী কলেজের অধ্যাক্ষ লূৎফুন আরা জামান, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মুকুন্দ কৃষ্ণ নাগ প্রমুখ। প্রধান অতিথি অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উর্দ্ধমুখী সম্প্রসারণ কাজের ফলক উন্মোচন করেন।



