বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ঝাঁপা ইউনিয়নে খানা তথ্যভান্ডার শুমারির উদ্বোধন

25

অমারেশ কুমার বিশ্বাস ,রাজগঞ্জ ( যশোর) : ২০৪১ সালের উন্নত রাষ্টের স্বপ্ন বাস্তবায়নে বর্তমান সরকারের আরও একটি যুগান্তকারী পদক্ষেপ হচ্ছে ” খানা তথ্য ভান্ডার শুমারি ” যার উদ্দেশ্য প্রত্যেকটি নাগরিকের আত্মসামাজিক অবস্থান সঠিকভাবে তুলে ধরা । যা বাস্তবায়ন করছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো । প্রত্যেকটি নাগরিকের দায়িক্ত হচ্ছে আন্তরিকতার সাথে শুমারি গণনাকারীকে সঠিক তথ্য প্রদান করে সরকারকে সহযোগিতা করা ।

গতকাল ২৭ ই সে সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ” ” খানা তথ্য ভান্ডার শুমারির ” মাঠ পর্যায়ের কার্যক্রম । মনিরামপুর উপজেলার ৯নং ঝাঁপা ইউনিয়নে আজ হতে খানা তথ্য ভান্ডার শুমারির গণনাকারীগণ ইউনিয়নে অবস্থিত নাগরিকদের সঠিক তথ্য সংগ্রহন শুরু করবেন । এরই ধারাবাহিকতায় রাজগঞ্জের ৯নং ঝাঁপা ইউনিয়ন পরিষদের সভা কক্ষে নানা রকম আযোজন করা হয় ।

উক্ত আয়োজনের মধ্য দিয়ে ” খানা তথ্য ভান্ডার শুমারির ” কার্যক্রম উদ্বোধন করেন ৯ নং ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক মন্টু । এই সময় উপস্থিত ছিলেন ঝাঁপা ইউনিয়ন পরিসংখ্যান জোনাল অফিসার পলাশ সরকার , ইউপি সচিব এনামুল কবির , ইউপি সদস্য আব্দুল গফুর , ইউছুপ আলী, আব্দুর রশিদ , মাহাবুবুর রহমান , তাজু হোসেন , শরিফুল ইসলাম, সাজ্জাদ হোসেন,শাহিনারা খাতুন , লাকি খাতুন , আন্না বেগম ,সোহাগ হোসেন , বিপ্লব হোসেন, ভগীরথ মন্ডল, জামিনুর ইসলাম, অমারেশ কুমার বিশ্বাস , তথ্য সংগ্রহকারী ৬ জন সুপারভাইজার ও ৪৬ জন গণনাকারী । সামছুল হক মন্টু বলেন , খানা তথ্য ভান্ডার শুমারিতে নিজে তথ্য প্রদান করুন এবং অন্যকে তথ্য প্রদানে সহায়তা করুন এবং ডিজিটাল বাংলাদেশ গঠনে আপনি ও অংশীদার হোন ।