বন্ধ ঘরে দুই তরুণীর উদ্দাম নাচ, স্যান্ডেল খুলে পেটালেন মা (ভিডিও)

27
বন্ধ ঘরে দুই তরুণীর উদ্দাম নাচ

সোশ্যাল মিডিয়াতে এখন অনেক রকমের গান ও নাচের প্রতিযোগীতা চলে। যার ফলে তরুণ সমাজ উশৃঙ্খল নাচ ও গানে আসক্ত হয়ে যাচ্ছে। যা ভবিষ্যতের জন্য অনেক খারাপ কিছু বয়ে আনছে। সম্প্রতি দুই তরুণীর নাচের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে দরজা বন্ধ একটি ঘরে দুই তরুণী শরীর বেঁকিয়ে নাচে মগ্ন। ডেইল মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি স্পেনের।

নাচরত অবস্থায় দরজা খুলে ঘরে ঢোকেন মা। আর ঘরে ঢুকেই দুই তরুণীকে নাচতে দেখে তিনি এতটাই রেগে যান যে নিজের স্যান্ডেল খুলে তিনি তাদের পেটাতে ছোটেন। মায়ের পিটুনি শুরু হলে দুই কিশোরীকে আর ভিডিওতে স্পষ্টভাবে দেখা যায় না, তবে চিৎকারে শুনতে পাওয়া যায়।

ভিডিওটিতে যে দুই কিশোরীকে দেখা গেছে তাদের নাম-পরিচয় জানা যায়নি। এমনটি আসলেও কী কারণে যে ওই নারী তাদের পেটাতে ছুটলেন তাও জানা যায়নি।

https://www.youtube.com/watch?v=cQeqstEt0r8