ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় মহানবী (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

277

আশাশুনি প্রতিনিধি ।। ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় মহানবী হযরত মুহাম্মাদ (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন ও কটুক্তির প্রতিবাদে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৪টায় উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরীর নেতৃত্বে মিছিলটি কুল্যার মোড় হয়ে বুধহাটা বাজারে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। হাজার হাজার নবী (সঃ) প্রেমিক ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহনে পূনরায় বুধহাটা বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে গুনাকরকাটি বাজারের বঙ্গবন্ধু চত্বরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এসময় মাওলানা সোলাইমান আজিজী, মাওলানা ইয়াহিয়া ইকবাল, মাওলানা আব্দুল কুদ্দুছ, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা মাহবুবুর রহমান আজিজী, মাওলানা ইয়াছির আরাফাত, হাফেজ হাবিবুর রহমান, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা আবু ছায়েম, মাওলানা রাশেদুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আব্দুস সামাদ, আব্দুল বারী, ব্যাংক কর্মকর্তা আবুল হাসান বাবলু, আলী মুর্ত্তজা বাবুসহ বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিশে^র সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সঃ) কে সৃষ্টি করা না হলে এই পৃথিবীর কোন কিছুই সৃষ্টি হতো না। আর তাকে নিয়ে ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে। আমরা এই ব্যঙ্গচিত্র ও কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ফ্রান্সের সকল প্রকার পণ্য বর্জনের ঘোষণা দিয়ে বক্তারা বলেন, আমরা কোন ধর্মকে নিয়ে কটুক্তি করতে চাই না কিন্তু আমাদের দয়ার নবীকে নিয়ে কটুক্তি করা হলে কলিজায় এক ফোটা রক্ত থাকতে কাউকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দেব তবুও রাসুল (সাঃ) এর দুশমনদের নিশ্চিন্ন করে ছাড়ব ইনশাল্লাহ। সমাবেশ থেকে ফ্রান্স সরকার কর্তৃক মুসলিম দেশগুলোর সরকার প্রধানের কাছে ক্ষমা চাওয়ার আহবান জানানো হয়।

এসময় ফ্রান্স সরকার কর্তৃক ক্ষমা না চাওয়া পর্যন্ত বক্তারা বাংলাদেশ সরকারের কাছে ফ্রান্সের সকল পণ্য বর্জন করা ও তাদের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবী জানান। অন্যদিকে, শুক্রবার জুম্মার নামাজ শেষে আশাশুনি থানা জামে মসজিদ পরিচালনা কমিটি ও মুসল্লীদের আয়োজনে ও একদল তরুন যুবকদের ব্যবস্থাপনায় মসজিদের সামনে হতে একটি বিক্ষোভ মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে প্রতিবাদ সমাবেশ করে।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মহিতুর রহমানের সভাপতিত্বে সমাবেশে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শিক্ষক আসিব ইকবাল, ইমাম প্রভাষক হাফেজ বাকী বিল্লাহসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। একই সময়ে উপজেলার শোভনালী ইউনিয়নের গোদাড়া মসজিদ হতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।