ফ্রান্সে মহানবী (সাঃ) কে অবমাননায় সাতকানিয়া কেরানীহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

88
ফ্রান্সে মহানবী (সাঃ) কে অবমাননায় সাতকানিয়া

আব্দুল ওয়াহাব, চট্টগ্রাম প্রতিনিধিঃ মহান মানবতার দূত বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে ফ্রান্স সরকার কর্তৃক বিশ্ব নবীর যে ব্যঙ্গ প্রদর্শন করেছে তার প্রতিবাদে ও ফ্রান্স সরকারের সকল পণ্য বয়কটের ডাক দিয়ে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

৩০অক্টোবর পবিত্র জুমার নামাজ শেষে কেরানী হাট হক টাওয়ারের সামনে বিভিন্ন মসজিদ থেকে ধর্মপ্রাণ মুসলমানগন মিছিল সহকারে সমাবেশে যোগদান করেন।সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল হক টাওয়ারের সামনে থেকে শুরু হয়ে কেরানী হাট গরুর বাজার প্রদক্ষিণ করে সাতকানিয়া রাস্তার মাথায় শেষ হয়।

বিক্ষোভ মিছিল পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা জুবায়ের সভাপতি দক্ষিণ জেলা খেলাফত মজলিস।মাওলানা মাহমুদুল করিম কাছেমী, জয়েন্ট সেক্রেটারি হেফাজত ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা। মাওলানা মিজবাহুর রহমান মাদানি, খতিব কেন্দ্রীয় মসজিদ কেরানীহাট। মাওলানা মুফতি হারুন, খতিব বায়তুর রহমান জামে মসজিদ কেরানীহাট। মাওলানা রোমান, মিজবাহ, মুফতি ইদ্রিস, ইন্জিনিয়ার আমিরুল ওয়াহেদ সহ আরো অনেকে।

বক্তারা বলেন ফ্রান্স সরকার মহানবী( সাঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র করে আমাদের কলিজায় হাত দিয়েছে তাই ফ্রান্স সরকার কে মুসলিম বিশ্বের কাছে ক্ষমা চাইতে হবে। তুরস্ক ও কাতারের ন্যায় তাদের পণ্য বর্জন করতে হবে। সংসদে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে।।  কূটনৈতিক সম্পর্ক চিন্ন করতে হবে।