ফ্রান্সে মহানবীর (সা:) অবমাননার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ ও মানব বন্ধন

302

ওবায়দুল কবির সম্রাট, কয়রা :ফ্রান্সে বিশ্বনবী খতামুল আম্বিয়া হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে রবিবার (১নভেম্বর) সকালে খুলনার কয়রায় ঈমাম পরিষদের উদ্যোগে উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম নিজামীর নেতৃত্বে মানব বন্ধন ও বিক্ষোভ করে সব ধরনের ফরাসি পণ্য বর্জনের আহ্বান জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক সংগঠনসহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম সাম্প্রদায়ের মানুষ।

এ সময় সকল সংগঠনের নেতারা অবিলম্বে ফ্রান্সের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘসহ বিশ্ব সংস্থাগুলোর হস্তক্ষেপ কামনা করেছেন।ফ্রান্সের প্রতি ক্ষোভ প্রকাশ করে নেতারা বলেন, ‘যে মাসে প্রিয় হাবিবের আগমনে সারা বিশ্ব আনন্দে মাতোয়ারা, ঠিক সে সময়ে ফ্রান্স সরকারের পৃষ্ঠপোষকতায় মহানবীর প্রতি বিদ্বেষ প্রকাশ সম্পূর্ণ পরিকল্পিত।

তারা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাত করেছে। প্রকৃতপক্ষে রাসুলের প্রতি বিদ্বেষপূর্ণ আচরণ বৈশ্বিক জঙ্গিবাদ সৃষ্টির পাঁয়তারা ছাড়া আর কিছু নয়।মানব বন্ধনে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বিশ্বমানবতার জন্য একটি পরিপূর্ণ আদর্শ জীবনব্যবস্থা প্রতিষ্ঠিত করেছেন। একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পূর্ণ নবুওয়ত জীবনে অর্থনৈতিক সেক্টরে যে অনুপম শিক্ষা ও আদর্শ রেখে গেছেন তার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরে আরও বলেন অবিলম্বে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে বিশ্ব মুসলিমের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান এবং বাংলাদেশ সরকারের কাছে অনুষ্ঠানিক ভাবে ফরাসি রাষ্ট্রদূতকে মহানবীর (সাঃ) অবমাননার জন্য ক্ষমা চাইতে হবে, তা না হলে ফ্রান্সের দূতাবাস বন্ধ করে দেওয়া জন্য সরকারের প্রতি আহবান জানান।

তারা বলেন, হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ ইসলাম ধর্মের প্রতি চরম অবমাননা এবং মুসলমানদের হৃদয়ে ছুরিকাঘাতের শামিল। এর মাধ্যমে মূলত বিশ্বব্যাপী ধর্মীয় সহিংসতা ও উগ্রবাদকে উসকে দেয়ার চেষ্টা করা হচ্ছে। ফ্রান্স সরকারের ভূমিকা বিশ্ববাসীকে বিস্মিত ও ক্ষুব্ধ করেছে।

মানব বন্ধন শেষে কয়রা সদরের তিন রাস্তার মোড়ে ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করেন।