মো. খলিলুর রহমান ।। ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মাদ( সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় সাতক্ষীরা নিউমার্কেট চত্বরে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখা,জাতীয় মুফাসচ্ছির পরিষদ ও জেলা হাফেজ পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জাতীয় ইমাম সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাও:আব্দুর রশিদের সভাপতিত্বে মানবন্ধনে উদ্বোধনী বক্তব্য রাখেন হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম।
মাওলানা মনিরুল ইসলাম ফারুকীর সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা তাওহীদুর রহমান,মাওলানা শাহাদাত হোসাইন,হাফেজ জুলফিকার আলী, হাফেজ মাওলানা মনোয়ার হোসেন মমিন,মুফতি আখতারুজ্জামান,মাওলানা মনিরুল ইসলাম বেলালী,মাওলানা আবুল হোসেন,হাফেজ মাওলানা আব্দুল হাকিম প্রমুখ।
এসময় আলেমওলামা,তৌহিদী জনতা ও সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমানসহ ধর্মপ্রাণ মুসল্লী মানবন্ধনেে অংশ নেয়। হাজারও মানুষ রাস্তার দুইধার দিয়ে মানবন্ধনেে অংশ গ্রহন করে। ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফ্রান্সের সকল পন্য বয়কট করার প্লাকার্ড নিয়ে স্লোগানে স্লোগানে শহর মুখরিত করে তোলে। ফ্রান্স সরকারের গ্যাস,ঔষধসহ সকল পন্য ক্রয় করা থেকে বিরত থাকতে নবী প্রেমিকরা হাত তুলে অঙ্গিকার করে।
মানবন্ধনেে বক্তারা বলেন যারা নবীকে ব্যঙ্গ করে কার্টুন প্রকাশ করেছে তারা ইসলামের শত্রু। ফ্রান্স সরকার মুসলিমদের কলিজায় আঘাত করেছে। তাদের দাতভাঙ্গা জবাব দিতে হবে।
বক্তারা সরকারকে রাষ্টীয় ভাবে ফ্রান্সের সকল পন্য বয়কট করার আহবান জানান। সংসদে নিন্দা প্রস্তাব পাশ করার জোর দাবী জানান। রাস্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদের জোরদাবী জানান।মানবন্ধন শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা খাইরুল বাশার।


