ফুলতলায় দলিত জনগোষ্ঠীর মতবিনিময় সভা

12

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : বাংলাদেশ দলিত জনগোষ্ঠীর সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন সমন্নতকরণ প্রকল্পের আওতায় ও নাগরিক উদ্যোগ আয়োজিত বাস্তবতা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব কেএম জিয়া হাসান তুহিন। পলাশ দাসের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম বদিউজ্জামান, বিআরডিবি কর্মকর্তা মোঃ আফরুজ্জামান, সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, খাদ্য পরিদর্শক পল্লব ঘোষ, নাগরিক উদ্যোগ কর্মকর্তা কৈলাশ চন্দ্র রবিদাস, রিংকি বৈড়ই,উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, ফুলতলা প্রেসক্লাবের সভাপতি তাপস কুমার বিশ্বাস, , দলিত কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, সিএসএস কর্মকর্তা তাপস কুমার ঘোষ প্রমুখ।