১৪৪১ হিজরী সনের সদকাতুল ফিতর সর্বোচ্চ ২২০০টাকা ও সর্বনিম্ন ৭০ টাকা নির্ধারণ করা হয়। ৪মে সোমবার সকালে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম মসজিদের পূর্ব সাহানে জাতীয় ফিতরা কমিটি ফিতরা নির্ধারণ করে । উক্ত সভায় সভাপতিত্ব করেন বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।
সভায় সিদ্ধান্ত হয় যে ইসলামী শরীয়াহ্ মোতাবেক যে পণ্যগুলো দ্বারা সদকাতুল ফিতর আদায় করা যায়। সেগুলো হলো আটা, গম যব, কিসমিস ও পনির ইত্যাদি। এগুলোর মধ্যে আটা দ্বারা ফিতরা আদায় করলে অর্ধ সা’ বা ১কেজি ৬৫০ গ্রাম যার মূল্য সর্বোচ্চ ৭০ টাকা । পনির দিয়ে আদায় করলে এক সা’বা ৩কেজি৩০০ গ্রাম যার বাজার মূল্য সর্বোচ্চ ২২০০টাকা।
উক্ত সভায় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক আনিস মাহমুদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, কিশোরগঞ্জ শোলাকিয়া ঈদগাহ এর প্রধান ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, লালবাগ মাদ্রাসার প্রধান মুফতি মুহাম্মদ ইয়াহিয়া সহ দেশবরেণ্য আলেম বৃন্দ।


