মো: আজিজুল ইসলাম (ইমরান) : সাতক্ষীরা সদরের ইটাগাছায় প্রয়াত কমিশনার আব্দুর রাজ্জাক স্মরণে ২য় বারের মত ব্যাটমিন্টন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
প্রয়াত কমিশনার আব্দুর রাজ্জাক এর পুত্র বর্তমান কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কালুর সার্বিক সহযোগিতায় সদরের ইটাগাছা আমতলা মাঠে এই প্রতিযোগীতা আয়োজন করা হয়। সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার ব্যাটমিণ্টন (র্যাকেট) প্লেয়ারদের নিয়ে আয়োজিত খেলায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।
কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কালুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসাবে উপস্থিতি ছিলেন ইটাগাছা পুলিশ ফাড়ির ইনচার্জ ইসরাফীল হোসেন, সাবেক যুবলীগ নেতা তুহিন, ট্রাক শ্রমিক ইউনিয়ন এর সেক্রেটারী শাভীন ভাই, বিশিষ্ঠ ব্যবসায়ী আবুল হোসেন, নজরুল ইসলাম, বুলবুল আহমেদ,নাসিরুদ্দীন,আসাদুজ্জামান,খোকন,জহির শরীফ,মিলন,রাজু,মনিরুল সহ আরও অনেকে।
৮টি দল নিয়ে উক্ত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগীতায় প্রথম পুরুষ্কার ছিল আট হাজার টাকা এবং দ্বিতীয় পুরুষ্কার ছিল পাঁচ হাজার টাকা,তৃতীয় পুরুষ্কার ছিল দুই হাজার টাকা। প্রধান অথিতির বক্তব্যে পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি বলেন খেলাধুলা আনন্দ দানের জন্য। খেলা ধুলায় হার জিত থাকবে। যুব সমাজকে মাদক থেকে দূরে থাকতে হবে। যুবসমাজকে নির্মল বিনোদন গ্রহণ করতে হবে। কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কালুর বলেন পৌর মেয়র ও পুলিশ প্রশাসনেরে সহযোগীতায় আমার ৭নং ওয়ার্ড কে সর্বপ্রথম মাদক মুক্ত ঘোষণা করতে যা যা করনীয় আমি তাই করব। যদি আমার ওয়ার্ডের কোথাও মাদক কোনা,বেচা ও সেবন সক্রান্ত কোন খবর পাওয়া যায় তবে সবার আগে আমাকে জানাবেন। আমি প্রশাসনের সহযোগীতায় অবশ্যই তা প্রতিহত করার ব্যবস্থা করব।
উক্ত প্রতিযোগীতায় বিজয়ী হয়েছেন সতক্ষীরা পৌরসভার খেলওয়ার বৃন্দ। সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মিজন।



