কে এম রেজাউল করিম দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মনি দেবহাটা প্রেসক্লাব সাংবাদিকদের সাথে আজ ১৬ ই ফেব্রুয়ারি রাত ৮ ঘটিকার সময় নির্বাচনী মতবিনিময় করেন ।
এ সময় উপস্থিত ছিলেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সহ-সভাপতি আকতার হোসেন ডাবলু, সাধারণ সম্পাদক আর.কে.বাপ্পা, যুগ্ন-সম্পাদক নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, কোষাধ্যাক্ষ কে.এম রেজাউল করিম, কার্যনির্বাহী সদস্য আরাফাত হোসেন লিটন, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, নির্বাহী সদস্য অধ্যাপক ইয়াছিন আলী, এমএ মামুন, জিএম আব্বাস উদ্দীন, মোসলেম আলী, আব্দুল আলিম মিঠু সহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দরা।



