জুলফিকার আলী, কলারোয়া প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রীর শীতকালীন উপহার হিসাবে অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শিতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ডিসেম্বর) বেলা ১১টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলা যুগিখালী ইউনিয়নের বামনখালী বাজারে ১০০জন অসহায় মানুষের মাঝে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কম্বল বিতরণের উদ্বোধন করেন তালা-কলারোয়ার সংসদ এড.মুস্তফা লুৎফুল্লাহ।
যুগিখালী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হাসানের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, মুক্তিযোদ্ধা কালিন কমান্ডার আব্দুল গফ্ফার, সাবেক ডেপুটি কমান্ডার শওকত আলী, ইউনিয়ন কমান্ডার এবাদুল্যা মাস্টার, বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম, জাকাতুল্যাহ, সামসুর রহমান প্রমুখ।
এসময় এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীতার্ত মানুষের কথা বিবেচনা করে এ উপহার পাঠিয়েছেন। আমরা তার পক্ষ হতে এসেছি সেই উপহার পৌঁছে দিতে। এ উপজেলায় একজন মানুষ শীতে কষ্ট যাতে না পায়, সে ব্যাপারে সরকার সজাগ রয়েছে।


