প্রথমবার নৌকার টিকিট পেলেন যারা

131

ডেস্ক রিপোর্ট :

আওয়ামী লীগের মনোনীত ২৩০ প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা হয়েছে। দলের সভাপতি শেখ হাসিনার স্বাক্ষর করা মনোনয়ন প্রাপ্তদের চিঠি রোববার সকাল থেকে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয় থেকে বিতরণ করা হচ্ছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নতুন যাদের মনোনীত করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন-

ঢাকা-১৩ সাদেক খান, চট্টগ্রাম-৯ ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল, মাগুরা-১ সাইফুজ্জামান শিখর, মাদারীপুর-৩ আব্দুস সোবহান গোলাপ, নড়াইল-২ মাশরাফি বিন মর্তুজা, পিরোজপুর-১ শ ম রেজাউল করিম, কিশোরগঞ্জ-২ নুর মোহাম্মদ, কিশোরগঞ্জ-৩ নেত্রকোনা-৩ অসিম কুমার উকিল, ঢাকা-১ সালমান এফ রহমান, আহমেদ ফিরোজ কবির পাবনা-২,আতাউর রহমান খান টাঙ্গাইল-৩, কাজী জাফরউল্লাহ ফরিদপুর-৪, ইকবাল হোসেন অপু শরীয়তপুর-১, ড. মোহাম্মদ ফরাসউদ্দিন হবিগঞ্জ-৪, শাহীন আক্তার চৌধুরী কক্সবাজার-৪।

এ পর্যন্ত পাওয়া খবরে মনোনীত হিসেবে যারা চিঠি নিয়ে কার্যালয় থেকে বের হয়েছেন তারা হলেন-

শেখ হাসিনা (গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬), ওবায়দুল কাদের (নোয়াখালী-৫), মুজিবুল হক (কুমিল্লা-১১), ডা. দীপু মনি (চাঁদপুর-৩), শ ম রেজাউল করিম (পিরোজপুর-১), সাইফুজ্জামান শিখর (মাগুরা-১), শেখ ফজলে নূর তাপস (ঢাকা-১০), আসাদুজ্জামান খাঁন (ঢাকা-১২), সাদেক খান (ঢাকা-১৩), আসলামুল হক (ঢাকা-১৪), নিজামউদ্দিন হাজারী (ফেনী-২), খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২), সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪), ফাহমি গোলন্দাজ বাবেল (ময়মনসিংহ-১০), শেখ জুয়েল (খুলনা-২), মাশরাফি বিন মর্তুজা (নড়াইল-২), মুহিবুল হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম-৯), ড. আব্দুর রাজ্জাক (টাঙ্গাইল-১), এনামুল হক (রাজশাহী-৪), গোলাম দস্তগীর গাজী (নারায়ণগঞ্জ ১)……………..

বাদের খাতায় পড়ে গেছেন ঢাকা-১৩ আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, জামালপুর-৫ আসনের বর্তমান সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা।