বিশেষ প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় গ্রাম ডাক্তার কল্যান সমিতির সার্বিক ব্যাবস্থাপনায়-অত্যাধুনিক স্বাস্থ্যসেবা সম্পর্কিত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
(১৬ নভেম্বর)শুক্রবার সকাল ১০ টার দিকে কলারোয়া সরকারী জিকেএমকে পাইলট হাইস্কুল অডিটোরিয়াম হলরুমে-গাজী মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে উপজেলার ১২ টি ইউনিয়নের গ্রম ডাক্তারদের নিয়ে ওই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সভাপতি আলহাজ্ব কাজী শামসুর রহমানের সভাপতিত্বে -থানা অফিসার ইনচার্জ শেখ মারুফ আহম্মেদ প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে গাজী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে প্রশংসা তুলে বলেন,“একটা অসুস্থ রুগীকে কিভাবে সঠিক চিকিৎসা দেয়া যায় সেটার ব্যবস্থা করুন-
আর ভাবুন প্রতিটি রুগীই আপনার পরিবার।
সাধারন সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায়,এহসানুল কবীর প্রশাসনিক কর্মকর্তা গাজী মেডিকেল কলেজ হাসপাতাল,আবুল কালাম আজাদ,সহ সভাপতি সেলিম মোহাম্মদ সিদ্দিকী, মুকুল হোসেন,সহ সাধারন সম্পাদক মেহেদী হাসান,সাংগঠনিক সম্পাদক সামিম হুসাইনসহ উপজেলার ১২ টি ইউনিয়নের গ্রাম ডাক্তারবৃন্দ সেসময় উপস্থিত ছিলেন।



