ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

20
পীরগঞ্জ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৮’এর ফাইনাল খেলাটি অনুষ্ঠিত

মোঃ নয়ন হোসাইন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ  ক্রীড়ায় হোক মাদক মুক্ত সমাজ গড়ার মুল চাবিকাঠি”এ স্লোগানকে সামনে চতুর্থ বারের মত ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে পীরগঞ্জ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৮’এর ফাইনাল খেলাটি আজ শুক্রবার বিকাল ৪ টায় পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়েছে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অধ্যাপক মোঃ ইয়াসিন আলী-সংসদ সদস্য ঠাকুরগাঁও-০৩,গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন,জনাব মোঃইমদাদুল হক-সাবেক জাতীয় সংসদ সদস্য ঠাকুরগাঁও-০৩ ও সিনিয়র সহ-সভাপতি জেলা আওয়ামীলীগ,জনাব মোছা:সেলিনা জাহান লিটা-সংরক্ষিত মহিলা আসন-৩০১,জনাব মোঃডা.কে এম কামরুজ্জামান সেলিম-জেলা প্রশাসক ঠাকুরগাঁও,জনাব মোঃসাদেক কুরাইশী-চেয়ারম্যান জেলা পরিষদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃজিয়াউল ইসলাম জিয়া-চেয়ারম্যান উপজেলা পরিষদ,মোঃএ ডাব্লিউ এম রায়হান শাহ্-উপজেলা নির্বাহী কর্মকর্তা,মোঃইকরামুল হক-সভাপতি পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ,মোঃকশিরুল আলম-মেয়র পীরগঞ্জ পৌরসভা,ইব্রাহিম খান-সাবেক কমান্ডার পীরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড,মোঃবজলুর রশীদের পক্ষে-মোঃমিজানুর রহমান অফিসার ইনচার্জ(তদন্ত) পীরগঞ্জ থানা।

৬০ মিনিটের খেলায় পীরগঞ্জ-হরিপুর কোন দল গোল করতে পারেনি।পরে টাইব্রেকারে হরিপুর একাদশকে ৫-৪ গোলে হারিয়ে পীরগঞ্জ একাদশ জয় লাভ করে।অতিথিবৃন্দ বিজয়ী ও স্বাগতিকদের মাঝে পুরস্কার বিতরন করেন