পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ১৫ ডিসেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে স্থানীয় অন্যান্য শিশু-কিশোরদের নিয়ে একটি আনন্দদায়ক অনুষ্ঠানমালায় কিছু শিক্ষামূলক নাট্য গান ও কুইজ প্রতিযোগিতা করে শিশুদেরকে কলম উপহার দেয়া হয়।
এ সময় কে কেটে উদযাপন উৎসব পালন করেন উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রভাত সমীর শাহজাহান আলম, এডভোকেট আবু সায়েম, আসাদুজ্জামান আসাদ, দুলাল সরকার, আনোয়ার হোসেন, সবুজ আহম্মেদ, আমিনুর রহমান হৃদয়, ফাইদুল ইসলাম, কেন্দ্রীয় সংগঠনের সভাপতি শুভ শর্মা, সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ রেজা অনিক, সজল, সাগর, অপু, দিপু সহ সংগঠনের অন্যান্য সদস্য এবং রাণীশংকৈল উপজেলা শাখার সভাপতি সম্পাদক ও সদস্যরা। সবশেষে শিশুদের পিকনিক খাইয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।
সামাজিক চিন্তা-চেতনায় প্রতিষ্ঠিত হওয়া রংধনু শিশু সংগঠনের প্রতি স্থানীয় মানুষেরা ভূয়সী প্রশংসা করে বলেন এই সংগঠনটির শিশু-কিশোররা সুবিধাবঞ্চিত শিশুদের কে নিয়ে একটি পলাশ রাঙা বিদ্যালয় গঠিত করে। এখানে সুবিধাবঞ্চিত শিশুদের কে দীর্ঘদিন ধরে তারা ফ্রী পাঠদান দিয়ে আসছে। সবাই তাদের এ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে।



