মোঃ নয়ন হোসাইন (পীরগঞ্জ প্রতিনিধি): পীরগঞ্জে পৌর ছাত্রলীগের বার্ষিক কমিটি গঠন করা হলো প্রায় এক যুগ পর।
মোট ১২ জন প্রার্থীর মধ্যে চুড়ান্তভাবে সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। পৌর ছাত্রলীগের সভাপতি হলেন- কবির ইসলাম , সাধারণ সম্পাদক – শরিফুল ইসলাম, সহ-সভাপতি- বাপ্পি হোসেন, ফিরোজ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক – জুয়েল ইসলাম, সোহাগ আলী ও রাশেদ খান । বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে চুড়ান্তভাবে কমিটি অনুমোদন দিয়েছে পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগ।
পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আল কিবরিয়া আবেদিন ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এক বিজ্ঞপ্তির মাধ্যমে আজ শুক্রবার এ কমিটি ঘোষনা করেন। কমিটি টি আগামী ১ বছরের জন্য পৌর কমিটি গঠন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ জনাব ইমদাদুল হক, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, সাধারণ সম্পাদক- আলহাজ্ব আখতারুল ইসলাম , যুগ্ম সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌর শাখার মেয়র কশিরুল আলম, যুগ্ম সম্পাদক গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক- মোজাহারুল ইসলাম, রেজওয়ানুল হক বিপ্লব, পৌর শাখা যুবলীগের সাধারণ সম্পাদক শাহাজালাল বাবু ।
কমিটি ঘোষনা শেষে পীরগঞ্জ উপজেলা শাখা, কলেজ শাখা, পৌর শাখা ও ইউনিয়ন শাখা ছাত্রলীগ সম্মিলিত ভাবে একটি আনন্দ মিছিল বের করে। পরে মিষ্টান্ন বিতরণের মাধ্যমে মিছিলটি সমাপ্ত ঘোষনা করা হয়।



