আবু তারেক বাধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিরাপদ সড়ক কর্মসূচীর উদ্বুদ্ধকরণ বিষয়ক ১ দিন ব্যাপী প্রশিক্ষন ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। পীরগঞ্জ পৌর সভা’র আয়োজনে নবিদেপ প্রকল্পের সহযোগীতায় বুধবার সকালে পৌর অডিটোরিয়ামে এ কর্মসুচীর উদ্বোধন করেন এলজিইডি দিনাজপুর অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মালেক সরকার।
পৌর মেয়র কশিরুল আলমের সভাপতিত্বে উদ্বাধনী সভায় বক্তব্য দেন , নবিদেপ প্রকল্পের সদর দপ্তরের উপ-প্রকল্প পরিচালক অনোয়ার হোসেন, দিনাজপুর অঞ্চলের উপ-পরিচালক লুৎফর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শামিমুজ্জামান জুয়েল প্রমূখ। এ সময় পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন সহ পৌর সভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষনে শ্রমিক নেতা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ইমাম সহ বিভিন্ন পেশার ৬০ জন অংশ নেয়।
প্রশিক্ষনে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, পৌরসভার প্যানেল মেয়র হাসিনুর রহমান লাল, পীরগঞ্জ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি রুস্তম আলী, রিক্্রা-ভ্যান শ্রমিক নেতা আব্দুর রশিদ, সাংবাদিক কাজী নুরুল ইসলাম। এর আগে শহরে বনাঢ়্য র্যালী বের করা হয়।



