পীরগঞ্জে দূর্গা পূজা উপলক্ষ্যে প্রস্তুতি সভা

24

আবু তারেক বাঁধন (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রস্তুতি সভা হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া’র সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম, পৌর মেয়র কশিরুল আলম, ওসি (তদন্ত) মিজানুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়,

সাধারণ সম্পাদক প্রফুল্ল চন্দ্র রায়, হিন্দু বৌর্দ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র রায়, পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম শামীম খান প্রমূখ। এ সময় ইউ’পি চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী, শিক্ষক, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।