পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদাতা:: শীত আসতে বাকী আছে আরো বেশ কিছু দিন। শীতের এসময় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সহ আশেপাশের জায়গা গুলোতে ব্যাপকভাবে আবাদ হয় শীতকালীন সবজি। কৃষকের গোলায় সবুজ রঙে ভরে উঠে শীতের আবহাওয়া। শীত পুরোপুরি না আসলেও আগাম কৃষির উৎপাদনে এখনই বাজারে পাওয়া যাচ্ছে আগাম শীতকালীন নানা ধরনের সবজি। তবে দাম একটু বেশী। সরবারাহ বাড়ার সাথে সাথে দাম কমে আসবে মনে করছেন অনেকেই।
পীরগঞ্জ কলেজ বাজারের সবজি বিক্রেতা জসিম বলেন, আগাম শীতকালীন শাক-সবজির উৎপাদনের জন্য কৃষকের কাছ থেকে পাইকারি ব্যবসায়ীরা বেশি দামে কিনেছেন। তাই খুচরা বাজারে এর দাম কিছুটা বেশি।
সপ্তাহ খানেক ধরেই শীতের নানান সবজি বাজারে দেখা মিলছে। বিশেষ করে সিম, টমেটো, ফুলকপি, পাতাকপি সহ আরো বেশ কিছু সবজি। গ্রামগুলো থেকেই নাকি এসব আগাম সবজি বাজারে ঢুকছে। তাই সরজমিনে পীরগঞ্জ উপজেলার একান্নপুর, বাগানবাড়ি, বৈরচুনা নামক জায়গায় গিয়ে কৃষদের সাথে কথা বলে জানাযায়, এবার ব্যাপক-ভাবে শীতকালীন সবজি আবাদ হচ্ছে। কিছুদিন পর বিভিন্ন নামবাহারি শাক এর আবাদও করবেন তারা।
আশা করা যাচ্ছে মাসের-খানেকের ভিতর এসবের সরবরাহ বাড়বে । এসব সবজি নতুন বলে বাজারে দামও ভালো পাওয়া যাচ্ছে।
এদিকে বাজারে সবজি কিনতে আশা ক্রেতারা বলছেন, আগাম এসব সবজি দাম একটু বেশি দিয়ে কিনতে হলেও খুশি তারা। তবে শীতকালীন এসব সবজির সরাবরাহ বাড়ার সাথে-সাথে যেন দাম কমিয়ে আনা হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।



