পীরগঞ্জে চৌকিদারকে চড় মারলেন ওসি

22
লাল সবুজের কথা- Lal Sobujer Kotha

পীরগঞ্জ প্রতিনিধিঃ  এক ইউপি সদস্য কতৃক আনিসুর রহমান নামে এক সন্দেহ ভাজন ব্যক্তিকে ইউনিয়ন পরিষদে আটক করা এবং ছেড়ে দেওয়ার ঘটনা পুলিশকে না জানানোর অপরাধে ঠাকুরগাওয়ের পীরগঞ্জে এক চৌকিদারকে (গ্রাম পুলিশ) প্রকাশ্য জন সম্মুখে চড় মেরেছেন থানার ওসি।

বুধবার বিকালে উপজেলা কালুপীর হাটে এ ঘটনা ঘটে। বিষয়টি “টক অফ দা পীরগঞ্জ” এ পরিণত হয়েছে। উপজেলার সৈয়দপুর ইউনিয়নের সদস্য গাজিউর রহমান গাজী জানায়, আখানগর একলাকার জনৈক আনিসুর রহমান নামে এক ব্যক্তি কয়েকদিন ধরে কালুপীর এলাকায় সন্দেহ জনক ভাবে ঘুরাঘুরি করায় গত ২৭ অক্টোবর তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এরপর তার এলাকার ইউপি সদস্যের সাথে মোবাইলে কথা বলে জানা যায়-আটক আনিসুর ভাল লোক।

পরে তাকে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে একটি পক্ষ আনিসুরকে দিয়ে ইউপি সদস্য গাজীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। ঐ অভিযোগ তদন্ত করতে থানার ওসি(তদন্ত) মিজানুর রহমান বুধবার বিকালে কালুপীর হাটে যায়। এ সময় সৈয়দপুর ইউনিয়নের চৌকিদার বিপ্লবকে হাটের জনৈক মুসা মেম্বারের দোকানের সামনে ডেকে নিয়ে প্রকাশ্যে জনসম্মুখে তার গালে চড় মারেন।

ঐ চৌকিদারের বিরুদ্ধে ওসি’র অভিযোগ, আনিসুরকে আটক করা এবং ছেড়ে দেওয়ার বিষয়টি তিনি কেন পুলিশকে জানাননি। ওসি’র আচমকা এমন আচরণে হতভম্ব হন ঐ চৌকিদার সহ উপস্থিত হাটের লোকজন। বিষয়টি মুহুর্তে “টক অফ দা পীরগঞ্জ” এ পরিণত হয়।

পরে ঐ চৌকিদারকে ডেকে নিয়ে বিষয়টি ধামাচাপা দেয় পুলিশ। এ বিষয়ে বৃহস্পতিবার বিকালে চৌকিদার বিপ্লব বলেন, তাকে চড় মারার বিষয়টি মিটমাট হয়ে গেছে। ওসি তদন্ত (তদন্ত) মিজানুর রহমান বলেন, ঐ চৌকিদারের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল। এজন্য তাকে শাসন করা হয়েছে।