পীরগঞ্জে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু

20
রহস্যজনক মৃত্যু
রহস্যজনক মৃত্যু

সবুজ আহম্মেদ, স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার বিকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পীরগঞ্জ থানার এস আই সোহেল রানা জানান, উপজেলা সেনুয়া এলাকার বাদ্দামনি ব্রীজের পাশ্বে পানি সেনুয়া গ্রামের আলী শাহার স্ত্রীর সালমা বেগমের (৪০) মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। স্থানীয়দের অভিযোগ, ঐ মহিলা চায়ের দোকান করত। তার শারিরীক কোন সমস্যা ছিল না বা তিনি নিখোজও ছিলেন না। থানার ওসি বজলুর রশিদ জানান, মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।