ইয়াছিন আলীঃ জাতীয় সমাজতাত্ত্বিক দল – জাসদের তালা উপজেলার উদ্যোগে পাটকেলঘাটা বাজারে বিশাল একটি নির্বাচনী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত মিছিল ও সমাবেশ এ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচন, সাতক্ষীরা – ১ ( তালা – কলারোয়া – পাটকেলঘাটা) জাসদ মনোনীত ও ১৪ দল মনোনয়ন প্রত্যাশী, জাসদ কেন্দ্রীয় কার্যকারী কমিটি সহ- সম্পাদক শেখ ওবায়েদুস সুলতান বাবলু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জাসদের সহ-সভাপতি আবু বাক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক জনাব আশরাফ কামাল,জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক মিলন ঘোষাল, বাংলাদেশ ছাত্রলীগ ( জাসদ) এর সহ-সভাপতি শামীম হোসেন, তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাশেম, সহ-সভাপতি শেখ জাকির হোসেন,সাধারণ সম্পাদক মোল্লা আব্দুর রাজ্জাক, কৃষি বিষঢক সম্পাদক সরদার মোসলেম আলী, তালা উপজেলা শ্রমিক জোটের সভাপতি মোঃ আলমগীর ইসলাম, তালা উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহব্বায়ক এস,এম, আব্দুল আলীম, কলারোয়া উপজেলা জাসদের দপ্তর সম্পাদক মুনছুর আলী, যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, কলারোয়া উপজেলা ছাত্রলীগ (জাসদ) এর সভাপতি মোঃ রুহুল কুদ্দুস রনি, সাধারণ সম্পাদক মোঃ রাসেল হোসেন, আশাশুনি উপজেলা জাসদের আহব্বায়ক মোঃ সুরাতুজ্জামান।
উক্ত মিছিল ও সমাবেশ এ উপস্থিত ছিলেন কুমিরা ইউনিয়ন জাসদের সভাপতি শেখ নুরুল ইসলাম, কুমিরা ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান (আক্তার), নগরঘাটা ইউনিয়ন জাসদের সভাপতি মোঃ রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক নিত্যানন্দ সরকার, নগরঘাটা ইউনিয়ন ছাত্রলীগ (জাসদ) এর সভাপতি মোঃ সাইদুজ্জামান শুভ, সরুলিয়া ইউনিয়ন জাসদের সভাপতি মোঃ মুক্তার আলী, সাধারণ সম্পাদক মোঃ আবু মুছা, সরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগ (জাসদ) এর সভাপতি মোঃ মুক্তারুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ জিয়াদ হোসেন, ধানদিয়া ইউনিয়ন জাসদের সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ডাঃ প্রশান্ত, ইসলামকাটি ইউনিয়ন জাসদের সভাপতি মোঃ ইলিয়াস খান, আহব্বায়ক শেখ আরিজুল ইসলাম।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, আগামী জাতীয় একাদশ সংসদ নির্বাচন কে কেন্দ্র করে সকল নেতা কর্মী দের দলের জন্য কাজ করাতে হবে এবং এ নির্বাচনী মিছিল ও সমাবেশ তালা – কলারোয়া – পাটকেলঘাটা সহ সব জায়গাতে করার জন্য কর্মীদের কে নির্দেশনা দেওয়া হয়।
প্রত্যেক নির্বাচনী কেন্দ্র কমিটি কে কাজ চালিয়ে যাওয়ার জন্য বলা হয়। আবার যাতে বি,এন,পি জামায়াত শিবির নির্বাচন কে কেন্দ্র করে কোন ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে সে ব্যাপারে কর্মীদের কে নির্দেশনা দেওয়া হয়।



