পাটকেলঘাটা প্রতিনিধি ॥
পাটকেলঘাটা হারুণ-অর রশিদ ডিগ্রী কলেজে রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বহুল আলোচিত সমালোচিত প্রভাষক স ম আতিয়ার রহমান অবশেষে বরখাস্ত হলেন। কলেজ সূত্রে জানা যায়, নিজ ছাত্রীকে উত্যক্ত করা ও মানুষিক হয়রানি করায় গত ২৬.০৭.২০১৮ ইং তারিখ ছাত্রীর পিতা লিখিত অভিযোগের প্রেক্ষিতে গত ০৯.০৮.২০১৮ ইং তারিখ কলেজের পরিচালনা পরিষদ ও তদন্ত কমিটি তদন্ত করে অভিযোগের সত্যতা পান। এ প্রেক্ষিতে শনিবার ১১ই আগষ্ট ২০১৮ কলেজের পিএইসআরসি/৪০৮/২০১৮ নং স্বারকে অভিযুক্ত শিক্ষক আতিয়ার রহমান বেসরকারী চাকুরি বিধি অনুযায়ী সাময়িকভাবে বরখাস্ত হলেন। ইতোপূর্বেও তিনি আর্থিক কেলেংকারীর কারনে যশোর বোর্ড কতৃক সাময়িক বরখাস্ত হয়েছিলেন বলে জানা যায়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমানের কাছে বিষয় টি জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।



