পাটকেলঘাটা ও বুধহাটা মিনিস্টার শো-রুমের সৌজন্যে ফুটবল খেলা অনুষ্ঠিত

56

নিজস্ব প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহা’র উপলক্ষে নগরঘাটা বলফিল্ড মাঠে আজ ৩ আগষ্ট বিকাল সাড়ে ৪ ঘটিকার সময় ফুটবল খেলার আয়োজন করা হয়।

উক্ত ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের খুলনা বিভাগীয় রিজিওনাল ম্যানেজার মোঃ হাসানুর রহমান হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার কাজেম আলী।

এই ফুটবল খেলার একদিকে অংশগ্রহণ করেন অবিবাহিত দল অন্যদিকে বিবাহিত দল।

পবিত্র ঈদল আযহা’র উপলক্ষে বিবাহিত ও অবিবাহিত দুটি দল মাঠে খেলা করে। অবিবাহিত দল ২ গোল দিয়ে জয় লাভ করে। এ খেলায় বিজয়ী দলকে দুইটি রাজ হাস উপহার দেওয়া হয়।