মো.রিপন হোসাইন ॥ ৩রা নভেম্বর ঐতিহাসিক জেল হত্যা দিবসে পাটকেলঘাটা থানা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে শনিবার বিকাল ৬টায় শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। শোক র্যালিটি বাজারে বিভিন্ন সড়ক প্রদেক্ষিন করে দলীয় কার্যালয়ে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহন করেন সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান,সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান,সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিদুজ্জামান পাইলট,তালা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক আনোয়ার হোসেনের নেতেৃত্বে এছাড়াও উপস্থিত ছিলেন মাহবুুব হোসেন মিন্টু,শেখ টিপু সুলতান,প্রেসক্লাবের সভাপতি শেখ জহরুল হক,মিনহাজ,আরাফাত,আলমগীর হোসেন,ছাত্রলীগ নেতা ওসমানসহ ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ,যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



