পাটকেলঘাটায় মাদক সিন্ডিকেটের নেতা তুহিন এখন বেপরোয়া

83

পাটকেলঘাটা থানায় করোনা ভাইরাসের ভিতর এবং মাহে রমজান মাসে অবাধে চলছে মাদক কেনাবেচা, হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে, ফেনসিডিল, গাঁজা ও ইয়াবা

যানা জায়, পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নে মাদকের গডফাদার তুহিন গড়ে তুলেছে মাদকের বিশাল সিন্ডিকেট, তার নেতৃত্বে পাটকেলঘাটা থানা এলাকার রাজেন্দ্রপুর গ্রাম, কুমিরার কদমতলা, বাদামতলা, যুগিপুকুরিয়া বিলের ভিতর, এবং মালেকের বাড়ি, পেট্রোল পাম্পের পিছনে অবাধে বিক্রি হচ্ছে ফেনসিডিল ইয়াবা এবং গাঁজা, পুলিশ প্রশাসন যখন করোনার ভেতরে মানুষের দূরত্ব বজায় রাখার জন্য ব্যস্ত সময় পার করছে, ঠিক তখনই মাদক বিক্রেতারা আবার সরগরম হয়ে উঠেছে, এলাকার উঠতি বয়সের নতুন নতুন যুবকদের টার্গেট করে মাদক বিক্রেতারা, মাদকের গডফাদার তুহিন এলাকায় গড়ে তুলেছে মাদকের বিশাল সিন্ডিকেট।

মাদক বিক্রেতাদের হাত থেকে বাচার জন্য এলাকার সচেতন অভিভাবক মহল আশু প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে, তোমরা বারবার এ প্রতিবেদককে বলেন, এসব মাদক বিক্রেতাদের এখন থামাতে না পারলে এলাকায় আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে, আমরা শঙ্কিত আছি আমাদের বাচ্চাকাচ্চা নিয়ে, এসব মাদক বিক্রেতারা যেভাবে এলাকায় মোটরসাইকেল নিয়ে এলাকায় মহড়া দেয়, সকাল, বিকাল, সন্ধায় বাইরে থেকে করোনার ভিতর দিয়ে লোকজন এসে ভিড় জমায় মাদক সেবনের জন্য, বিষয়টি দ্রুত প্রশাসন পদক্ষেপ না নিলে এলাকার যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাবে বলে জানান অভিভাবক মহল।

সূত্র : বিবিসি সাতক্ষীরা।