পাটকেলঘাটায় বন বিভাগের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

39

মোঃ খলিলুর রহমান : মুজিব বর্ষের আহবান তিনটি করে গাছ লাগান মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নির্দেশকে বাস্তবায়নের লক্ষে মুজিব শতবর্ষে বৃক্ষ রোপন কার্যক্রম সফল করতে বনবিভাগ এর আয়োজনে পাটকেলঘাটায় বৃক্ষ রোপন ও বিতরন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার ২৯ শে জুলাই তালা-কলারোয়া ০১আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডঃ মোস্তফা লুৎফুল্লাহ ও তালা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর আহবায়ক মোঃ আনোয়ার হোসেন উক্ত কর্মসূচির শুভ উদবোধন করেন।

এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, বিভাগীয় বন-কর্মকর্তা মোল্যা রেজাউল করিম, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ, ০৩নং সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান, তালা উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মশিউর আলম সুমন সহ আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ প্রমুখ।