নিজস্ব প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পাটকেলঘাটা থানার ঐতিহ্যবাহী ৩নং সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা শিক্ষক আব্দুর রব পলাশ নিজ এলাকায় প্রচার প্রচারনা, পথসভা, মটর সাইকেল শো-ডাউন, গন-সংযোগ চালিয়ে যাচ্ছেন।
শুক্রবার বিকাল ৪টা থেকে রাতভর পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন গ্রামে পাড়া মহল্লায় শত শত মটর সাইকেল শোডাউনের মাধ্যমে প্রদক্ষিন করেন। এ সময় তিনি বিভিন্ন জায়গায় পথ সভায় বক্তব্য রাখেন । চেয়ারম্যান প্রার্থী আব্দুর রব পলাশ সাধারণ মানুষের সহযোগিতা সমর্থন ও দোয়া কামনা করেন।



