পাটকেলঘাটায় কুমিরা পাইলট বালিকা বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত

552

রিপন হোসাইন, পাটকেলঘাটা ।। সাতক্ষীরা পাটকেলঘাটায় কুমিরা পাইলট বালিকা বিদ্যালয়ে অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে লোক নিয়োগে অবৈধভাবে অর্থ লেদদেনের মাধ্যমে নিয়োগের পায়তারা অভিযোগে কুমিরা গ্রামে নিয়োগ প্রার্থী আব্দুর রফিক বাদী হয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করে।

লিখিত অভিযোগের সূত্র জানা যায়,নিয়োগ প্রাথী আব্দুর রফিক বিজ্ঞপ্তি যথাযথ নিয়ম অনুযায়ী আবেদন করে। শনিবার ১২/০৯/২০ ইং তারিখে অত্র প্রতিষ্ঠানে নিয়োগ বোর্ড সম্পন্ন হওয়ার কথা । তিনি অভিযোগে উল্লেখ করেছেন যে, অন্য এক প্রার্থীর কাছ থেকে ১০ লক্ষ টাকার বিনিময়ে প্রতিষ্ঠান প্রধানসহ ম্যানেজিং কমিটির যোগসাজোশে নিয়োগ পরীক্ষার আগেই লোক নিয়োগ করা হয়ে গেছে বলে তিনি জানতে পেরেছেন।

একটি পদে বিপরীতে ১০/১২জন প্রার্থী আবেদন করেছে। আব্দুর রফিক নিয়োগ বোর্ড বন্ধসহ সুষ্ট তদন্ত করে ব্যবস্থা গ্রহনের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর লিখিত দরখাস্ত করলে জেলা প্রশাসক বিষয়টি আমলে নিয়ে নিয়োগ পরীক্ষা বন্ধের নির্দেশ দেন।

উল্লেখ্য, নিয়োগ প্রার্থী তাপষ কুমার ঘোষ বলেন, আমাকে ঐ পদে নিয়োগ দিবে বলে আমার কাছ থেকে স্কুলের প্রধান শিক্ষক গৌতম ভট্রাচার্য দেড় লক্ষ টাকা নিয়েছে। কিন্ত প্রধান শিক্ষক আমাকে নেবে না বলে অন্য প্রার্থীর কাছ থেকে ১০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।

তিনি আরো বলেন, আমি নিয়োগ বোর্ডে পূর্বে প্রধান শিক্ষকের পা পর্যন্ত ধরে বললাম স্যার আমাকে নিয়োগ দেন । কিন্তু তিনি আমার কোন কথা শুনলেন না। তিনি বলেন, আমাকে ঐ পদে নিয়োগ না দিলে বিষ খাবো বলে চিৎকার করে।

নিয়োগের বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক গৌতম ভট্রাচার্য বলেন, এই নিয়োগে অর্থ নেওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।