পাটকেলঘাটায় এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

10

পাটকেলঘাটা ব্যুরো:
পাটকেলঘাটার মাদক ব্যবসায়ী মোমিনুল মোড়ল মনাকে ৪৯ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে পাটকেলঘাটা থানার এ এস আই হারুণ অর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে যুগীপুকুরিয়া গ্রামের আত্নীয় জব্বারের বাড়ীতে আত্নগোপনে থাকা মাদক ব্যবসায়ী বাইগুনি গ্রামের মৃত সরফরাস মোড়লের পুত্র মোমিনুল মোড়ল মনা(৫৭) কে ৪৯ পিস ইয়াবা সহ গ্রেফতার করে। এ ব্যাপারে পাটকেলঘাটা থানার এস আই প্রদ্যুৎ গোলদার বাদী হয়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৯(ক) ধারায় মামলা দায়ের করে। মামলা নং-৯। তাং-৩০/০৯/১৮ইং।