পাটকেলঘাটায় ইয়াবাসহ ইলিয়াস আটক

10

নিজস্ব প্রতিনিধিঃ পাটকেলঘাটা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা কালীন মোঃ ইলিয়াস হোসেন (২২) কে ৫ই অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় ২০ পিস ইয়াবাসহ আটক করে।

আটককৃত আসামী পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামের মোঃ হান্নান মোড়লের ছেলে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পাটকেলঘাটা থানা পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।