পাটকেলঘাটায় সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা বিষয়ক মহিলা সমাবেশ অনুষ্ঠিত

20

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা জেলা তথ্য অফিসের আয়োজনে ধানদিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে মহিলা সমাবেশ ১১ সেপ্টেম্বর বিকাল তিনটায় অনুষ্ঠিত হয়েছে।ধানদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আরিফুল আমিন মিলনের সভাপতিত্বে মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ হোসেন। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সমুহের ব্রান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা, টেকসই উন্নয়নের লক্ষ্য সমুহ (এসডিজি), ভিশন ২০২১ এর লক্ষ্য ও অর্জন সমুহ এবং মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে জনগণকে সম্পৃক্তকরণের লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে, বর্তমান সরকারের একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা উদ্যোগের উপর বিশদ আলোচনা করা হয়।জামাল হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব ফারুক হোসেন,ইউপি সদস্য গোলাম মোস্তফা,আঃ হান্নান,অপূর্ব,রমেশ সাহা,আঃ মান্নান,আন্জুয়ারা বেগম,মর্জিনা খাতুন ছাড়াও শত শত মহিলা সহ গন্যমান্য ব্যক্তিরা।