পাঁজিয়ায় শেখ রাসেল স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কৃষ্ণনগর মধুবাবু ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

25

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুরের পাঁজিয়ায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদের উদ্যাগে ১৬ দলীয় শেখ রাসেল স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পাঁজিয়া কালিবাড়ি মাঠে এ খেলায় কৃষ্ণনগর মধুবাবু ফুটবল একাদশ ট্রাইবেকারে তালা সেন্টমেরি স্পোটিং ক্লাব ফুটবল একাদশকে ৫-৪ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল আলোচনাসভায় সভাপতিত্ব করেন। টুর্নামেন্ট আয়োজন কমিটির সভাপতি উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবু সাঈদ লাভলুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং বিজয়ী দলের মাঝের পুরস্কার বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কবীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুফলাকাটি ইউপি চেয়ারম্যান মাষ্টার আব্দুস সামাদ, উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌরসভার প্যানেল মেয়র বিশ্বাস শহীদুজ্জামান শহীদ, ক্রীড়া সংগঠক জসীম উদ্দীন জক্কি। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন হুমায়ুন কবির, আতিয়ার রহমান, শওকত হোসেন ও আব্দুর রাজ্জাক। ধারা বর্ননায় ছিলেন মাষ্টার রফিকুল ইসলাম ও মহিরউদ্দীন মাহী।