নোয়াখালীতে সাংবাদিক বোরহান উদ্দিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

16
সাংবাদিক বোরহান উদ্দিন

আশরাফুল আলম,  ঝিনাইদহ প্রতিনিধি: নোয়াখালীতে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যা ঘটনায় দোষিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ঝিনাইদহে কোটচাঁদপুরে মানববন্ধন কর্মসূচী পালিত । বৃহস্পতিবার সকালে কোটচাঁদপুর মেইন বাজার পায়রা চত্বরের এ কর্মসূচীর আয়োজন করে স্থানীয় সাংবাদিক বৃন্দ।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে কোটচাঁদপুর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা, সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে উল্লেখ করে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।