নলতা পাক রওজা শরীফের খাদেম সাহেব আর নেই” সর্বত্র শোকের ছাঁয়া

314

কে এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলাধীন নলতা পাক রওজা শরীফের শ্রদ্ধেয় খাদেম,বিশিষ্ট সমাজসেবক, দানবীর, আধুনিক আহ্ছানিয়া মিশন চক্ষু ও জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের স্বপ্ন দ্রষ্টা আলহাজ্জ মৌলভী আনছার উদ্দিন আহমদ (৮৫) আর নেই। প্রাপ্ত তথ্যানুযায়ী, তিনি বার্ধক্যজনিত অসুস্থতার কারণ বেশকিছুদিন যাবৎ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসারত অবস্থায় আজ (০৭/০৭/২০২০) মঙ্গলবার বেলা ৩ টার দিকে মৃত্যবরণ করেছেন ( ইন্না-লিল্লাহী….. রাজিউন)।

আলোকিত নলতা শরীফের অন্যতম মহান ব্যক্তির মৃত্যুতে নলতা শরীফ সহ দেশ-বিদেশে তার হাজার হাজার ভক্তবৃন্দের মাঝে শোকের ছাঁয়া নেমে এসেছে। সর্বমহলে বিরাজ করছে অভিভাবক শূন্যের ক্রন্দন। এদিকে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সম্পাদক আলহাজ্জ চৌধুরী আমজাদ হোসেন এর ভ্রাতা, নির্লোভী, পরোপকারী, ধর্মীয় ও মহান মানবসেবক, বিশিষ্ট শিক্ষাবিদ ও পীরে কামেল অালহাজ্জ হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর আস্থাভাজন ব্যক্তিত্ব, দানবীর, সমাজসেবক, সদালাপী, পাক রওজা শরীফের শ্রদ্ধেয় খাদেম আলহাজ্জ মৌলভী আনছার উদ্দিন আহমদ এর জান্নাতুল ফেরদাউস নসিব দানের জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনার পাশাপাশি গভীর শোক জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডা : আ ফ ম রুহুল হক এমপি, সহ-সভাপতি আলহাজ্জ কাজী রফিকুল আলম, আলহাজ্জ মুনসুর আহমদ, আলহাজ্জ কাজী আলী আযম, আলহাজ্জ আব্দুর রাজ্জাক, আলহাজ্জ এ এইচ এম মাহফুজুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্জ মো : এনামুল হক খোকন, সহ-সম্পাদক আলহাজ্জ মো : মালেকুজ্জামান, কোষাধ্যক্ষ মো: আনোয়ারুল হক, কর্মকর্তা ও মিশনের সাবেক সভাপতি আলহাজ্জ মুহাম্মদ সেলিম উল্লাহ, আলহাজ্জ সাইদুর রহমান, আলহাজ্জ মো : ইউনুছ,অধ্যক্ষ মো: রিয়াজুল ইসলাম, আলহাজ্জ আবুল ফজল, আলহাজ্জ একরামুল রেজা, আলহাজ্জ রবিউল হক, ডা: নজরুল ইসলাম, আলহাজ্জ বাচ্চু, শফিকুল অানোয়ার রঞ্জু, শফিকুল হুদা, আলহাজ্জ আলমগীর হোসেন সহ কেন্দ্রীয় ও দেশ-বিদেশের বিভিন্ন পুরুষ ও মহিলা শাখা মিশনের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যবৃন্দ, নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মো: মনিরুজ্জামান (মহসিন, সহ-সভাপতি সেলিম শাহারীয়ার, সাধারণ সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, যুগ্ম-সম্পাদক মীর খায়রুল আলম, কোষাধ্যক্ষ মো: জাহাঙ্গীর কবীর, সাংগঠনিক সম্পাদক মো: হাফিজুর রহমান, দপ্তর ও প্রচার সম্পাদক তরিকুল ইসলাম লাভলু, নির্বাহী সদস্য কে এম রেজাউল করীম ও শিক্ষক শেখ আলমগীর কবীর, সদস্য এম এ মামুন, রবিউল ইসলাম, জি এম মনির আহছান, সংগঠনের উপদেষ্টামন্ডলী সহ বিভিন্ন ব্যক্তি বা সংগঠনের নেতৃত্ববৃন্দ।

উল্লেখ্য, ৯ জুলাই বৃহস্পতিবার বাদ আছর নলতা পাক রওজা শরীফ প্রাঙ্গণে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত মরহুমের মরদেহ সাতক্ষীরা হিমাগারে রাখা হবে বলে জানা গেছে।