তরিকুল ইসলাম লাভলু, নলতা : সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতার বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ৮ ফাল্গুন, ২১ ফেব্রুয়ারি রবিবার সকাল থেকে নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ মো: আনিছুজ্জামান খোকন ও সাধারণ সম্পাদক আলহাজ্জ মো: আবুল হোসেন পাড় এর নেতৃত্বে ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সদস্যবৃন্দের উপস্থিতিতে দলীয় অফিসে অর্ধনমিতভাবে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, নলতা হাইস্কুল মাঠ সংলগ্ন শহীদ বেদীতে স্ব স্ব সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে নলতা ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগের নেতৃবৃন্দ। পরে দলীয় অফিসে দিবসের আলোচনা ও শেষে দোয়া অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
উপস্থিত ছিলেন নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মাস্টার শামছুর রহমান, বাবু লক্ষ্মণ কুমার সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জি এম সাইফুল ইসলাম, যুবলীগ নেতা এস আই টুটুল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ শাহরীয়ার, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: খাদেমুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সেলিম উল্যাহ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুজন, ইউনিয়ন শ্রমিক লীগ নেতা আলমগীর হোসেন, সেলিম হোসেন প্রমূখ।
নলতা শরীফ প্রেসক্লাবের পক্ষ থেকে সংগঠনের সভাপতি প্রভাষক মো: মনিরুজ্জামান (মহসিন) ও সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন এর নেতৃত্বে উপদেষ্টামন্ডলী ও অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। উপদেষ্টামণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন নলতা হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ডা: আবুল ফজল মাহমুদ বাপী, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ মো: আনিছুজ্জামান (খোকন), নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্জ মো: এনামুল হক খোকন, মিশনের নির্বাহী সদস্য আলহাজ্জ আবুল ফজল শিক্ষক, সংগঠনের সহ-সভাপতি সেলিম শাহারীয়ার, সদস্য শিক্ষক শেখ আলমগীর কবীর, মো: রবিউল ইসলাম, আবু রায়হান প্রমূখ।
এছাড়া মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নলতা হাইস্কুলের স্কাউট লিডার মাহাবুব রহমান শিক্ষক এর তত্ত্বাবধানে স্কাউট সদস্যদের সহযোগিতায় পর্যায়ক্রমে- নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আজিজুর রহমান পাড় ও ইউপি সচিব শেখ কামরুল হোসেন বাবু এর নেতৃত্বে ইউপি সদস্য ও দফাদার, গ্রাম পুলিশ সহ অন্যান্য স্টাফবৃন্দ, প্রধান শিক্ষক মো: আব্দুল মোলায়েম ও সহকারী প্রধান শিক্ষক আব্দুল মুঈদ এর নেতৃত্বে নলতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক- কর্মচারীবৃন্দ, অধ্যক্ষ তোফায়েল আহমেদ এর নেতৃত্বে নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দ, সুপারিন্টেন্ডেন্ট ডা: আবুল ফজল মাহমুদ বাপী ও রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহারীয়ার এর নেতৃত্বে নলতা হাসপাতাল এন্ড কমিউনিটি হেল্থ ফাউন্ডেশনের স্টাফবৃন্দ, প্রধান শিক্ষক শ্রীকুমার বসাক ও সহকারী প্রধান শিক্ষক জগন্নাথ ঘোষের নেতৃত্বে কে বি আহ্ছানউল্লা জুনিয়র হাইস্কুলের শিক্ষক-কর্মচারীবৃন্দ, প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম এর নেতৃত্বে নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ, সভাপতি প্রভাষক মো. মনিরুজ্জামান (মহসিন) ও প্রধান শিক্ষক হাসানুর রহমান এর নেতৃত্বে এবং কর্মকর্তা মো: আহছান কবীর টুটুল, মো: রফিকুল ইসলাম ও শেখ সাইদী কিবরিয়ার অংশগ্রহণে নলতা আইএইচটি ও ম্যাট্স এর বিপরীতে অবস্থিত কার্ডিফ মডেল স্কুলের শিক্ষকবৃন্দ, সভাপতি আলহাজ্জ আনিছুজ্জামান খোকন, পরিচালক মো: আজহারুল ইসলাম ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আব্দুল্লাহ পারভেজ এর নেতৃত্বে ও কর্মকর্তা শিক্ষক মোহর আলী, সহ অন্যান্য কর্মকর্তা এম জে এফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ, ইডা আদর্শ প্রি-ক্যাডেট স্কুল, সভাপতি আহছান কবীর টুটুলের নেতৃত্বে নলতার নবকিরণ ফাউন্ডেশন, মানবতার ঘর ফাউন্ডেশন, কাঁকশিয়ালী ফাউন্ডেশন,নলতা ফারিয়া নলতার শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পাশাপাশি নলতা কলেজ, নলতা হাইস্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা, মিলাদ শরীফ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।


