নলতায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ২১ বছর পূর্তি পালন

49
নলতায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ২১ বছর পূর্তি পালন

কে এম রেজাউল করিম দেবহাটা ব্যুরো : ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ২১ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতা শাখায় ২৫ অক্টোবর ২০২০ রবিবার সকাল সোয়া ৯টায় আলোচনা, মিলাদ শরীফ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অত্র শাখা ব্যবস্থাপক জি এম মাসুম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন সেবা ও দিক সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপক জি এম মাসুম।

মিলাদ শরীফ পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্জ মাওলানা মো. আশরাফুল ইসলাম আজিজী। পবিত্র কোরআন ও হাদীসের আলোচনা এবং সবশেষে ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মুফতি মাওলানা মো. আবু সাঈদ রংপুরী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের কর্মকর্তা মো. আনোয়ারুল হক, আলহাজ্জ মো. একরামুল রেজা, ব্যাংকের সেকেন্ড অফিসার মো. মোখলেছুর রহমান, অফিসার সাইফুদ্দিন-আল-মামুন, মো. ইউসুফ, ফিরোজুল ইসলাম, মো. রফিক, মো. আনিছুর রহমান, মো. শহিদুল ইসলাম সহ অন্যান্য স্টাফ ও গ্রাহকবৃন্দ।