নগরঘাটা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

170

মো. মামুন হোসেন : তালা উপজেলার নগর ঘাটা ইউনিয়নের নগর ঘাটা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস, র্যালী ও স্কুল মাঠ প্রাঙ্গনে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় ।

অনুষ্ঠান পরিচালনা করেন, মোঃ আব্দুস সাত্তার প্রধান শিক্ষক, নগর ঘাটা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,শিক্ষিকা পারভীন সুলতানা, রোকসানা পারভীন,সালমা খাতুন,শিক্ষক সাইফুজ্জামান সুমন ও মো: সাইদুর রহমান। স্কুল ম্যানেজিং কমেটির মোঃ নজরুল ইসলাম, আঃ বারী মোড়ল,আজিজুর রহমান মনি,নারায়ন চন্দ্র পাল,রেশমা বেগম ও রেবেকা প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে মো. সাইদুল আলম বাবলুকে সভাপতিত্ব করার কথা থাকলেও চিকিৎসার কারণে ভারতে থাকায় তিনি উপস্থিত থাকতে পারেননি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি স্কুলের সকল শিক্ষক–শিক্ষিকা ও ছাত্র–ছাত্রীদের জন্য মঙ্গল কামনা করেছেন।