মোঃ মামুন হোসেন : গত ইংরেজি ১৮ই নভেম্বর ২০১৮ তারিখ সাতক্ষীরা জেলার তালা উপজেলার ২ নম্বর নগরঘাটা ইউনিয়ন পরিষদে কমিউনিটি মতবিনিময় সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৬ই জানুয়ারি ২০১৯ তারিখ সকাল ১০ ঘটিকা হতে নগরঘাটা ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বাংলাদেশ গ্রাম আদালত দ্বিতীয় পর্যায় সেবা সম্পর্কে মাইকিং করা হয় ।
উক্ত প্রচার প্রচারণা অনুষ্ঠান এর শুভ উদ্বোধন করেন, নগর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিপু । এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব মোঃ আব্দুর রাজ্জাক, প্যানেল চেয়ারম্যান মো আব্দুস সামাদ সহ সকল ইউপি সদস্য বৃন্দ । পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রাম আদালতের সহকারি কাকলি বালা সরকার ।



