নগরঘাটা স্কুল সংলগ্ন কালভার্টটি মরণ ফাঁদ, সংস্কার জরুরী

65

মোঃ মামুন হোসেন : সাতক্ষীরা তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ৬নং নগরঘাটা বোর্ড সরকারি প্রাইমারী স্কুল ও খানপাড়া ঈদ গাঁ সংলগ্ন রাস্তাটির কালভার্টের বেহাল অবস্থা, যেন দেখার কেউ নেই।

এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীরাসহ, খানপাড়া ও আশপাশের এলাকার শত শত জনগণ চলাচল করে। চলাচলের একমাত্র এই রাস্তাটির কালভার্টের অবস্থা এতই খারাপ যে বর্ণনা করে শেষ করা যাবে না। এই রাস্তাটি দিয়ে চলাচলকারী কোমলমতি শিক্ষার্থীদের অবিভাবকরা প্রতিদিন থাকেন দুঃচিন্তায়। কারণ কালভার্টের খোয়া, বালি, সিমেন্ট উঠে যেয়ে মৃত্যু ফাদ পেতে আছে লোহার রড গুলো। যেটা দেখলেই শরীর শিউরে উঠে। কালভার্টটি মেরামত করা অতি জরুরী হয়ে পড়েছে।

স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার বলেন, আমার স্কুলের ৭০ ভাগ ছাত্র-ছাত্রী এই পথে যাতায়াত করে। যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। আমি স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সাইদুল ইসলাম বাবলু স্যারকে নিয়ে উক্ত কালভার্টটির ব্যপারে ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যের সাথে বলবো। নিশ্চয় তারা কালভার্টটি সংস্কার করে দেবেন বলে আশা রাখছি।

স্থানীয় এক শিক্ষার্থীর অবিভাবক তুহিন খান বলেন, আমার ৭ বছর বয়সী মেয়ে প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুলে যাতায়াত করে। কখন কি ঘটে যায় সেই দুঃচিন্তার কারনে মেয়ের সাথে মেয়ের মাকে স্কুলে পাঠাতে হয়। এতে করে সংসারের রান্নাসহ অন্য সকল কাজ ব্যহত হয়। অন্যান্য অবিভাবকরাও জনপ্রতিনিধিদের সুদৃষ্টি কামনা করেছেন।

২৫/০৬/২০১৯ ইং মঙ্গলবার সকালে শিক্ষার্থীদের স্কুলে আসার সময় তোলা ছবি। এই এলাকার জনগণের দাবি জনপ্রতিনিধিদের কাছে, এ কালভার্টটি যেন অতি দ্রুত সংস্কার করে একটি নতুন রূপ ধারণ করায়। যাতে শিক্ষার্থীসহ সাধারণ জনগণের চলাচলের সুবিধা হয়।

চলছে বর্ষা মৌসুম। এই ঋতুতে এই রাস্তাটি দিয়ে চলাচল খুবই কষ্টকর হয়। বৃষ্টির পানিতে এলাকার চারপাশে জলাবদ্ধতার সৃষ্টি হয়। যার ফলে রাস্তার আরো ক্ষয়ক্ষতি হয়।

তাই অত্র এলাকার জনগণের দাবি, জনপ্রতিনিধিরা এই রাস্তাটির পাশে একটি ড্রেন সহ কালভার্টটি অতি দ্রুত সংস্কার করা হয়।