নগরঘাটা রাইচমিলে সুমন মেডিকেল হলের শুভ উদ্বোধন

224
নগরঘাটা রাইচমিল মোড়ে মেসার্স সুমন মেডিকেল হলের শুভ উদ্বোধন কালে অতিথিরা ফিতা কেটে উদ্বোধনের একাংশ। ছবি- লাল সবুজের কথা।
নগরঘাটা রাইচমিল মোড়ে মেসার্স সুমন মেডিকেল হলের শুভ উদ্বোধন কালে অতিথিরা ফিতা কেটে উদ্বোধনের একাংশ। ছবি- লাল সবুজের কথা।

নিজস্ব প্রতিনিধি : পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের রাইচমিল মোড়ে মেসার্স সুমন মেডিকেল হল ফার্মেসীর শুভ উদ্বোধন হয়েছে।

শুক্রবার (৭ জানুয়ারি) বিকালে প্রধান শিক্ষক সাইদুল আলম বাবলু প্রধান অতিথি থেকে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পোড়ারবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোতাহার হোসেন। 

এসময় আরো উপস্থতি ছিলেন, সাবেক ইউপি সদস্য আব্দুল আলিম, শিক্ষক জলিল সরদার, শিক্ষক রবিউল ইসলাম, স.ম আক্তার-উল ইসলাম, সাংবাদিক মো. জাবের হোসেন প্রমূখ।

ফার্মেসীর প্রোপাইটার মো. শিমুল হোসেন সুমন সকলের নিকট তার ব্যবসায়ের জন্য দোয়া চেয়েছেন।