নগরঘাটা মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন শিক্ষকের স্ত্রীর ইন্তেকাল

107

মোঃ মামুন হোসেনঃ তালা উপজেলার নগরঘাটা গ্রামের আমিনিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা কালীন শিক্ষক মৃত বাবর আলী ( বুড়ো হুজুর) এর স্ত্রী মরিয়ম বেগম (৭৫) গত বুধবার ২১ নভেম্বর বিকাল ৫.৩০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…………..রাজিউন)।

পারিবারিক সূত্রে জানাযায়, মৃত বাবার আলির স্ত্রী গত বুধবার উনার নিজ বাড়ীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তিনি ৪ ছেলে এবং অনেক গুণ গ্রাহী রেখে যান। ২২ নভেম্বর সকাল ১০টা ৩০মিনিটের সময় মরহুমের নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পর্ণ করা হয়।

উক্ত নামাজের জানাজায় উপস্থিত হয়ে মরহুমের স্বজনদের সমবেদনা জানান ও শোক প্রকাশ এবং জানাযা নামায সম্পর্ণ করেন, নগরঘাটা আমিনিয়া আলিম মাদ্রাসার সুপার মাওলানা কাওসার আলি।

মরহুমের জানাযা নামাজে আরো উপস্থিত ছিলেন, নগরঘাটা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নবী নওয়াজ, ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা মোঃ মিজানুর রহমান, মোঃ আব্দুর রউফ মুন্সীসহ মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ।