মোঃ মামুন হোসেন : তালা উপজেলার নগরঘাটা পোড়ারবাজারে ২ জুলাই বিকাল ৩ টার সময় এ চুরি সংগঠিত হয়। চুরি হওয়া ভ্যানটি কবি নজরুল বিদ্যাপীঠের পাশ্ববর্তী বসবাসকারী মোঃ শহীদুল ইসলামের। সে দীর্ঘদিন যাবত বাইসাইকেল (হেলিকপ্টার) ভাড়া চালিয়ে একটু একটু করে জমিয়ে ভ্যানটি কিনেছিল।
শহীদুল বলেন, প্রতিদিনের ন্যায় তিনি মঙ্গলবার বিকাল ৩টার সময় ভ্যানটি নিয়ে বাড়ি থেকে বের হয়ে চা খাওয়া ও ভাড়া ধরার জন্য পোড়ারবাজারে যায়। এ সময় সে ভ্যানটি বাজারের ৩ রাস্তার মোড়ে ( মহিদারের দোকানের সামনে ) রেখে বাজারের ভিতরে শওকতের চায়ের দোকানে চা পান করতে যায়। চা খেয়ে ফিরে দেখে তার ভ্যানটি সেখানে নেই। প্রথমে সে কেউ মজা করেছে বলে ভেবে নেয়। পরে যখন ঘন্টার পর ঘন্টা চলে যায় তখন আর বুঝতে বাকি থাকেনা কি ঘটে চলেছে তার সাথে।
উপার্জনের একমাত্র ভ্যানটি চুরি হওয়ার পর শহিদুল বিভিন্ন এলাকায় বিভিন্ন লোকের মাধ্যমে ভ্যানটি খুঁজে চলেছেন। স্থানীয় সচেতন মহল দিনের বেলা রাস্তার উপর থেকে ভ্যান চুরির বিষয়টি মেনে নিতে পারছেন না।
বাজার কমিটির সভাপতি মোঃ সাইদুল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক মোঃ মোতাহার হোসেন চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।



