নগরঘাটা কালিবাড়ি সোনালী সংঘের উদ্যোগে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত

18

মোঃ মোজাফফার হোসেন: ‘মাদককে না বলুন’ এই ম্লোগানকে সামনে রেখে ব্যাপক জাকজমকপূর্ণ উৎসব মুখর পরিবেশে, হাজার হাজার দর্শকের উপস্থিতিতে নগরঘাটা কালীবাড়ী ফুটবল ময়দানে ঐতিহ্যবাহী সোনালী সংঘের উদ্যোগে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে।

অাজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় উক্ত খেলাটি অনুষ্ঠিত হয়েছে।সমগ্র খেলাটি পরিচালনা করেন সাংবাদিক মোজাফফার হোসেন।খেলায় নির্ধারিত সময়ে মধ্যে দুই দলই ০-০ গোল করে ড্র করে। পরবর্তীতে টাইব্রেকারের মাধ্যমে ৪-২ গোলে বাশতলা একাদশ, বিনেরপোতা ফুটবল একাদশকে পরাজিত করে।